পারফেক্ট দুধ চা বানানোর নিয়ম

 প্রতিজনের এক কাপ চায়ের অনুপাত

  1. ১.৫ চা চামচ চিনি (আমার জন্য এতটুকু যথেষ্ট)
  2. ১ কাপ দুধ
  3. ১ চা চামচ চায়ের লিকার
  4. স্বাদ বাড়াতে এলাচ, লবঙ, দারুচিনি, আদা (ঐচ্ছিক)
বিবরণঃ

আলাদা দুই পাত্রে, একটিতে দুধ আরেকটিতে চিনি। ঝামেলা এড়াতে আগেই দুধ ভালো করে জাল দিয়ে রাখবেন। চিনির পাত্রে চিনি গলিয়ে কেরেমেল করে লাল রঙ আসলে এতে পানি দিয়ে চায়ের পাতি দিয়ে দিতে হবে। তারপর প্রয়োজন মত মশলা দিয়ে ১/২ মিনিট নেড়ে নিতে হবে। তারপর গরম করা গরম দুধ দিয়ে ৫ মিনিট ধরে নাড়তে হবে। মনে রাখবেন নাড়তে হবে।

ব্যাস হয়ে গেলো বেস্ট পারফেক্ট এক কাপ দুধ চা। স্বাদ  আরো বাড়াতে দুধ গরম করার সময় ডিমের কুসুম আর বিস্কিট গুড়ো করে দিতে পারেন। এতে রেস্টুরেন্টের স্বাদ পাবেন।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url